স্টাফ রিপোর্টার : সারা দেশে একযোগে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জনগণের পরিচয় এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দিতে এ মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়। রোববার (১৭ মে) বেলা ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবাগুলোকে অটোমেশন ব্যবস্থায় নিয়ে আসার ফলে এখন জনগণ ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। তবে এ নতুন ব্যবস্থাগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এবং ব্যবহারবান্ধব করে তুলতেই এ মেলার আয়োজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট...
Developed by BDITHOST