স্টাফ রিপোর্টার, বাগমারা : ‘হামার আর কিচুই থাকলো না, সব শ্যাষ হইয়া গেল বলে কান্নায় ভেঙে পড়লেন তরুণ মিলন হোসেন (২৩)। আগুনে গোয়ালঘরে থাকা একজোড়া গরু পুড়ে মারা যাওয়াতে এভাবে বিলাপ করছিলেন। আগুনে একমাত্র সম্বল দুই গরুসহ আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। মিলনের বাড়ি রাজশাহীর বাগমারার সোনাডাঙা ইউনিয়নের জামালপুর গ্রামে। পেশায় একজন কৃষক। গত রোববার দিবাগত রাতে কয়েলের আগুনে গোয়ালঘরে থাকা গরু দুটি পুড়ে মারা যায়। মিলন হোসেন জানান, গতকাল রোববার সন্ধায় গোয়লঘরে গরু রেখে ঘুমাতে যান। মশার কামড় থেকে রক্ষার জন্য গোয়ালঘরে কয়েল জ্বেলে রাখেন। রাত দেড়টার দিকে গোয়ালঘরে আগুন লাগে। মুহুর্তে আগুন গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ও তাপে ঘুম ভেঙে যায়। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন আশপাশের বাড়িঘরের...
Developed by BDITHOST