স্টাফ রিপোর্টার : ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিরাজ করছে উৎসবের আমেজ। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা পছন্দের ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করতে ছুটে যাচ্ছেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন তারা। আমাদের দেশে ঈদুল আজহা ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই উৎসব মুসলমানদের ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে আছে। সকাল সাড়ে ৭টায় রাজশাহীর হযরত শাহ্মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে গত ১৮ মে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সময় ঠিক করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী,...
Developed by BDITHOST