অনলাইন ডেস্ক : গেল ৭ জুন শনিবার সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। আর সেই ঈদ উপলক্ষ্যে জাতীয় দলের ক্রিকেটাররা ছিলেন ছুটিতে। তবে ঈদ শেষে বেশিদিন ছুটি কাটাতে পারছেন না নাজমুল হোসেন শান্তরা। চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। যে সিরিজের শুরুতে থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজ খেলতে ১৩ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আজ থেকে অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ বেলা ২টা থেকে শুরু হবে এই অনুশীলন ক্যাম্প। শুরুর দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন পুরো কোচিং স্টাফ। আগামীকালও হবে অনুশীলন ক্যাম্প। এরপর বুধবার এবং বৃৃহস্পতিবার দুইদিন হবে একটি লাল বলের অনুশীলন ম্যাচ। যেখানে খেলবে বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটাররা এবং এ দলের ক্রিকেটাররা। এরপরেই...
Developed by BDITHOST