অনলাইন ডেস্ক : পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল)। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এটি বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। একসময় ছিল খাজনা আর হিসাব মেটানোর দিন, আজ তা পরিণত হয়েছে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসবে। বাংলা বছরের প্রথম দিন— পহেলা বৈশাখ শুধু একটি নতুন তারিখের সূচনা নয়। বরং এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। সময়ের প্রবাহে এই দিনটি যেভাবে সাধারণ অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে এক মহোৎসবে রূপ নিয়েছে, তা সত্যিই অনন্য। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে সারা দেশ। ভোরের...
Developed by BDITHOST