অনলাইন ডেস্ক : বলিউডের রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই ছিল বাড়তি উন্মাদনা, অনবদ্য প্রাণোচ্ছলতা। অথচ ক্যারিয়ারের স্বর্ণালী সময়ে দাঁড়িয়েও হুট করে নিজেকে আড়ালে নিয়ে যান এক সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী প্রীতি জিনতা। দীর্ঘ আট বছর পার করে ফের বড় পর্দায় ফিরছেন এই তারকা। এদিকে গ্ল্যামার জগতকে দূরে সরিয়ে সন্তান আর সংসারকে আগলে রাখার এই পথচলাকেই জীবনের সেরা সিদ্ধান্ত বলে মনে করছেন প্রীতি। বিয়ের পর এবং সন্তানরা পৃথিবীতে আসার পর ধীরে ধীরে ক্যামেরার সামনে কাজের পরিমাণ কমিয়ে দেন তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও বসে থাকেননি; উদ্যোক্তা হিসেবে ব্যবসার দুনিয়ায় গড়ে তুলেছেন নিজের শক্তিশালী পরিচিতি। সর্বশেষ ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ চলচ্চিত্রে সানি দেওলের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। কাকতালীয় বিষয় হলো, দীর্ঘ আট বছর পর ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে যখন তিনি আবারও...
Developed by BDITHOST