মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আধুনিক যাত্রী ছাউনি পুনঃনির্মাণ, বাস বে, গণশৌচাগার ও পুলিশ বক্সসহ প্রয়োজনীয় যাত্রীসেবা অবকাঠামো নির্মাণের সুনির্দিষ্ট দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০জুলাই) বেলা সাড়ে ১০টায় ‘গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ’ এবং এর অন্তর্ভুক্ত সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নিকট এই স্মারকলিপি পেশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ১০টি দাবির মধ্যে প্রধান ৫টি দাবি হলো-ভেঙে ফেলা যাত্রী ছাউনিটির স্থানে আধুনিক, টেকসই ও দৃষ্টিনন্দন নতুন যাত্রী ছাউনি পুনর্র্নিমাণ; যাত্রীদের নিরাপদ ওঠানামার জন্য জাতীয় মহাসড়কের মানদণ্ড অনুযায়ী বাস বে নির্মাণ,ডাইংপাড়া মোড়সহ সদরে নারী, পুরুষ ও প্রতিবন্ধীবান্ধব আধুনিক গণশৌচাগার স্থাপন; যাত্রী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থায়ী পুলিশ বক্স স্থাপন এবং পর্যাপ্ত এলইডি আলোকসজ্জা, বসার ব্যবস্থা, নিরাপদ...
Developed by BDITHOST