স্টাফ রিপোর্টার : দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ক্রীড়া উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাহিনীর কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠান রোববার (২৮ জুন) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড়গণ। অনুষ্ঠানে...
Developed by BDITHOST