অনলাইন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে ভৌতিক ঘরানার সিনেমায় যে বড়সড় এক অপূর্ণতা ছিল, এবার নাকি তা ঘুচতে চলেছে। নেপথ্যে নির্মাতা রায়হান রাফীর নতুন এবং বড় আয়োজনের সিনেমা ‘আন্ধার’। সিনেমাটি নিয়ে বিনোদনপাড়ায় আগেই শোরগোল পড়েছিল, এবার তাতে যেন নতুন ঘি ঢাললেন নির্মাতা নিজেই! হুট করেই শুটিংয়ের মনিটর স্ক্রিনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নেটদুনিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। এর আগে অবশ্য মজার ছলে এক পোস্টে রাফী লিখেছিলেন, ‘আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেয়া শুরু করছি।’ সেই কথার পরপরই পর্দায় এলেন অভিনেত্রী নাজিফা তুষি। কসমিক থ্রিলার কিংবা ভৌতিক আবহের মধ্যেও মনিটর স্ক্রিনে তুষির এমন রূপ দেখে অনুরাগী ও ঢালিউড প্রেমীদের কৌতুহল এখন তুঙ্গে। ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, ‘আন্ধার ফার্স্ট...
Developed by BDITHOST