অনলাইন ডেস্ক: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বলেছেন, আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছেন। এখন যারা ধরা পড়ছেন, তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন, তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে৷ রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত হওয়া আন্দোলনে শহীদদের ১৪ পরিবারের হাতে ২ লাখ করে মোট ২৮ লাখ টাকা তুলে দেন তিনি। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, কেমন শাসন করলেন? বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বেহেশতি...
Developed by BDITHOST