অনলাইন ডেস্ক : লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার পর এবার সেই অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। সোবমার (৮ জুন) দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর ‘খাতামুল-আম্বিয়া’ এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবানন ও দাহিয়েহ এলাকায় ‘অপরাধী আমেরিকার সমর্থনে’ ইসরায়েলি বাহিনীর ‘নৃশংসতার’ জবাবে তারা সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ দেওয়ার পরই তা স্থগিত করা হয়েছে। এতে আরও দাবি করা হয়, ইসরায়েল ও তার সমর্থকদের এই হামলা থেকে শিক্ষা নেওয়া উচিত। এর আগে গতকাল রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলের ‘রামাত ডেভিড’ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইরানের এলিট বাহিনী আইআরজিসি। লেবাননে হামলার প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে আজ সোমবার সকালে ইসরায়েলি বাহিনী ইরানের কয়েকটি শহরে বিমান হামলা চালায়...
Developed by BDITHOST