অনলাইন ডেস্ক : নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। আজ শুক্রবার (৫ জুন) সকালে সেখানে নতুন করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মণিপুরের কাংপোকপি বিভাগের নিউ কেথিলেমানবির লোইবোল গ্রামে এসব ধ্বংসযজ্ঞ চালায় অজ্ঞাত হামলাকারীর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে ভারী অস্ত্র নিয়ে হামলাকারীরা এ গ্রামে আসে। এ সময় তারা নির্বিচার গুলি ছোড়া শুরু করে। এত গ্রামবাসী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। গুলির পাশাপাশি অনেক মানুষের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা। যেগুলো পরবর্তীতে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহত তিন ব্যক্তির পরিচয় জানা গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা হলেন লেটখোঙ্গাম হাওকিপ, টিনমারী হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ। হামলার সময়ই তারা তিনজন নিহত হন। গোলাগুলি...
Developed by BDITHOST