অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আর কোনো ফ্যাসিবাদকে দেখতে চাই না, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। তিনি বলেন, দেশের মানুষ একটি পরিবর্তন দেখতে চায়। আজ শনিবার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ থেকে যে পরিবর্তন আসবে, তা আসবে এ দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানবো না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। তিনি আরও বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাইছি না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। চৌদ্দগ্রামে ১১ দলের প্রতীক দাঁড়িপাল্লা। এই প্রতীককে সামনে নিয়ে এগারো দলকে লড়ে যেতে হবে। এ সময়...
Developed by BDITHOST