স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তৃণমূলের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমার মন্ত্রণালয় বদ্ধপরিকর । তিনি বলেন, আমাদের যে মানব সম্পদ আছে, মানুষ গড়ার কারিগর হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি সম্ভাবনাময় ভান্ডার। এই সম্ভাবনাময় ভান্ডার কাজে লাগাতে মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের তরুণ প্রজন্ম জুলাই যোদ্ধাদের ট্রেনাপ করে মানব সম্পদে পরিণত করতে চাই। পুরাতন পদ্ধতিকে মুছে আমরা নতুন কাঠামো গড়ে দিয়ে যেতে চাই সমাজের জন্য। তিনি শুক্রবার ঢাকায় আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং অভ্যুত্থানের সকল শহিদদের স্মরণে ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে সানরাইডার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এবং সমাজসেব অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ওমেন এন্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফেস্টিভ্যাল ২০২৫ এর (৪ জুলাই থেকে ৬...
Developed by BDITHOST