অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার ভাই জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধে, তবে বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, এখনো মায়েরা ঘরে নিরাপদ নন, ঘর থেকে বের হলেও চলাচল নিরাপদ নয়, কর্মস্থলেও নিরাপত্তা নেই। চাঁদাবাজ ও মামলাবাজের ভয়ে সাধারণ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে ব্যাপকভাবে ছুঁয়ে ফেলেছে। এই বাংলাদেশ কি আমরা চাই? তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এখানে অনেক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান রয়েছেন। আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ভাই জীবন দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় এমন বাংলাদেশের চিত্র দেখলে হয়তো তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন...
Developed by BDITHOST