অনলাইন ডেস্ক : আর মাত্র কয়েকদিন পরই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন তিনি। তবে জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং সীমিত পরিসরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমিরের মুম্বাইয়ের বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পরিবার ও বন্ধুদের মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি আমন্ত্রিত থাকবেন। অতিথি তালিকায় রয়েছেন আমিরের দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং তার বোনদের পরিবারের সদস্যরা। এছাড়া বলিউড থেকে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীর। তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে,...
Developed by BDITHOST