স্টাফ রিপোর্টার : পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নানা সমস্যা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের পাশাপাশি রাজশাহী মহানগরীর বিভিন্ন জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। বুধবার বিকেলে আরএমপি সদর দফতরের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, অসুবিধা ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। একই সঙ্গে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তারা। সভায় সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় পুলিশের সহযোগিতা, প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি, পুলিশি সেবা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় এবং সাংবাদিকদের জন্য অনুকূল পেশাগত পরিবেশসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসব ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা নিরসনে পুলিশের আরও সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা জানান তারা। পাশাপাশি নগরীর যানজট নিরসন,...
Developed by BDITHOST