অনলাইন ডেস্ক : রাজশাহী ও বরিশাল মহানগর পুলিশের কমিশনারসহ ৯ ডিআইজি (উপমহাপরিদর্শক) ও ২৯ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৫মে) এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে। যাঁদের রদবদল ও পদায়ন করা হয়েছে, তাঁদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশিক সাঈদকে বিএমপির কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি,...
Developed by BDITHOST