নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এমপি আবু সাইদ চাঁদের

জুলাই ১৯, ২০২৬ ১০:২১ 👁️ ৫৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

আরও পড়ুনঃ  বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

রোববার দুপুরে আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় হয়।

এ সময় আরডিএ চেয়ারম্যান সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমপিকে অবহিত করেন। তিনি বলেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাকাবের রাজশাহী জোনে ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য

সাক্ষাৎ শেষে রাজশাহীর উন্নয়ন ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয়ে। #

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।