অনলাইন ডেস্ক : গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’র ৪৬টি অনুচ্ছেদে পরিবর্তন এনে সংশোধনের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও, সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ভেটিং জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে এলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এর আগে গত ১১ আগস্ট নির্বাচন কমিশনের নবম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় বিধি বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান করা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে শুধু সেখানে না ভোট থাকবে। ইসি অবস্থা বুঝে নির্বাচনে ফলাফল স্থগিত করতে...
Developed by BDITHOST