অনলাইন ডেস্ক : বাংলাদেশ সময় বুধবার ভোরে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতেও দেখা যাবে এক বিশেষ নতুনত্ব। বিশ্বকাপজয়ী দল হিসেবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সিতে আগের মতোই থাকবে স্বর্ণালি ‘চ্যাম্পিয়নস ব্যাজ’। তবে এর সঙ্গে এবার যুক্ত হয়েছে ফিফার নতুন স্বীকৃতি ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ ব্যাজ, যা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের সম্মান জানাতে চালু করা হয়েছে। ফিফার এই নতুন উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া খেলোয়াড়দের সম্মান জানানো। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো চালু হওয়া এই ব্যাজ জার্সির ডান হাতার নিচের অংশে, বিশ্বকাপের অফিসিয়াল লোগোর ঠিক নিচে থাকবে। এতে থাকবে ট্রফির ছবি এবং ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ লেখা। আর্জেন্টিনার যেসব...
Developed by BDITHOST