অনলাইন ডেস্ক : আর কোনও হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ওই আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা চালানো উচিত হয়নি। পাশাপাশি ওই অঞ্চলে একটি শান্তি চুক্তি আসন্ন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। যদিও এই চুক্তি একই দিনে ইরানের সঙ্গে সই হবে কি না, সেই বিষয়ে নিশ্চিত করেননি তিনি। ট্রাম্প বলেন, ‘‘আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি, যা লেবাননসহ পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে এবং সব পক্ষেরই এখন আক্রমণ বন্ধ করা উচিত।’’ তিনি বলেন, এই চুক্তি একটি দীর্ঘস্থায়ী ও সুন্দর শান্তির সূচনা হতে পারে; আসুন আমরা এটি হাতছাড়া না করি! এর আগে, একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে...
Developed by BDITHOST