সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র, শ্রমিক ও জনতার সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন ঐতিহাসিক সন্ধিক্ষণে উপনীত হয়। এই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তারই ফলশ্রুতিতে প্রণীত হয়েছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে দেশের সকল রাজনৈতিক দল, জোট ও গণতান্ত্রিক শক্তির প্রতিনিধিদের পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে এই সনদ প্রস্তুত করা হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থাকে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোয় পুনর্গঠনের লক্ষ্যে গৃহীত এসব সংস্কার প্রস্তাবেই জাতীয় ঐকমত্য প্রতিফলিত হয়েছে। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয়...
Developed by BDITHOST