স্টাফ রিপোর্টার : আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে রাজশাহীর তানোর, মোহনপুর ও রাজশাহী সদর এলাকার দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত অস্বচ্ছল ও অত্যন্ত মেধাবী পাঁচজন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা ও বাৎসরিক বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম মোস্তফা, আশহাজ্ব আ. লতিফ বাবল ও মো. আতাউর রহমান। এতে সভাপতিত্ব করেন আহম্মদ চ্যারিটি সেন্টারের উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মো. আ. হান্নানসহ উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী সদর এলাকার একজন গৃহকর্মী ও একজন ভ্যানচালকের মেয়েকে চিকিৎসা সহায়ক সরঞ্জাম ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি...
Developed by BDITHOST