অনলাইন ডেস্ক : ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় লিওনেল মেসিরা। আর্জেন্টিনার হয়ে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ গোল দুটি করেন। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধে খেলার চেয়ে যেন শারীরিক লড়াই-ই বেশি দেখা যায়। দুই দল মিলে করে ১৯টি ফাউল। অথচ গোলমুখে মাত্র চারটি শট নিতে পেরেছে তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি। তবে কোনো গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়। বিরতি থেকে ফিরেই গোলরক্ষকের লম্বা কিক থেকে দ্রুত আক্রমণে ওঠে আর্জেন্টিনা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের দারুণ বোঝাপড়ায় সুযোগ তৈরি হয়। শেষ পর্যন্ত কাছের...
Developed by BDITHOST