অনলাইন ডেস্ক : ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ছয়জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। সম্মুখসারিতে যুদ্ধ প্রায় স্থবির হয়ে পড়েছে এবং শান্তি আলোচনা বন্ধ রয়েছে। এ অবস্থায় রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে। ফলে ২০২২ সালে যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর এখন বেসামরিক মানুষের প্রাণহানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে বলেন, ‘ইউক্রেনীয় সন্ত্রাসীরা ভালুইস্কি জেলার কোলসকোভো গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’ কোলসকোভো গ্রামটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। শুয়ায়েভ বলেন, হামলায় একটি স্থাপনায় আগুন ধরে গেছে এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর এক দিন আগে রাশিয়া...
Developed by BDITHOST