অনলাইন ডেস্ক : কৃষ্ণসাগর উপকূলীয় রাশিয়ার জনপ্রিয় পর্যটন নগরী গেলেন্দঝিকে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবার ইউক্রেনের সামরিক বাহিনীর এই হামলায় আহত হয়েছেন আরও ৪০ জন। এই হামলার ঘটনাকে বেসামরিক নাগরিকদের ওপর ইউক্রেনের উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে অভিহিত করেছে মস্কো। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার মতো ইউক্রেনও ২০২২ সালে শুরু হওয়া এই পূর্ণাঙ্গ যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে। গেলেন্দঝিকে হামলার একাধিক ভিডিও স্বতন্ত্রভাবে যাচাই করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওতে দেখা যায়, গেলেন্দঝিক শহরের কাছের জনবহুল সৈকত এলাকায় একটি ড্রোন প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে আছড়ে পড়ে। গেলেন্দঝিক শহরটি যে অঞ্চলের অধীনে রাশিয়ার সেই দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ এই ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেছেন।...
Developed by BDITHOST