অনলাইন ডেস্ক : ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্কের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। শনিবার স্থানীয় সময় শেষ রাতের দিকে ঘটেছে এই ঘটনা। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, অল্প সময়ের মধেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষমতয়। আগুনে বিদ্যুৎকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় কেন্দ্রটির প্রায় অর্ধক অংশ অচল হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ কমে গেছে। তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যতীত আগুনে অন্য কোনো নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল রাশিয়ার ১৩টি প্রদেশ লক্ষ্য করে শতাধিক বিস্ফোরকবাহী কামিকাজি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। সেগুলোর...
Developed by BDITHOST