স্টাফ রিপোর্টার : ৩১ জুলাই সকাল ১০:০০ টায় রাকাব প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ইনোভেশন শোকেসিং এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন, ২০২৫ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মোঃ আহসান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও ইনোভেশন টিমের সদস্য সচিব ফরিদা ইয়াসমিন; ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইনোভেশন অফিসার কাজী আব্দুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম; রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ রহমতুল্লাহ সরকার; প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ; প্রশিক্ষণ ইনষ্টিটিউটের অধ্যক্ষ; ইনোভেশন টিমের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনগনের সেবাদানের প্রক্রিয়াকে সহজীকরণের প্রতি গুরুত্বারোপ করেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে...
Developed by BDITHOST