স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ মাদক কারবারি নায়েব আলীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। আজ সোমবার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২৮ জুন রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি গোয়েন্দা দল জানতে পারে মোহনপুর থানার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ইয়াবা ও জাল টাকা মজুদ রাখা হয়েছে। পরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনৈক মো. শহীদুল্লাহর লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেডের অফিস কক্ষ থেকে মোহনপুর উপজেলার বাসিন্দা মো. নায়েব আলী (৪৩)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) কৌশলে...
Developed by BDITHOST