অনলাইন ডেস্ক : ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই অঞ্চলের গোয়েন্দা প্রধানের বাসভবন লক্ষ্য করে সোমবার ভোরে দুটি ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, কুর্দিস্তান কাউন্টার-টেররিজম ইউনিটের তদন্ত অনুযায়ী, আজ ভোরের দিকে আমার ব্যক্তিগত কার্যালয় এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবন লক্ষ্য করে ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে। তিনি এই হামলা সম্পর্কে বলেন, ‘এটি একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য প্রত্যক্ষ হুমকি’। আঞ্চলিক কাউন্টার-টেররিজম ডিরেক্টরেট জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে তারা জানায়, ইরান সীমান্ত পেরিয়ে কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয় এবং নিরাপত্তা সংস্থা পারাস্তিন এজেন্সির পরিচালকের বাসভবন লক্ষ্য করে হাদিদ-১১০ মডেলের দুটি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ...
Developed by BDITHOST