নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৯:২৯। ২৫ মার্চ, ২০২৬।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে আমিরাত

মার্চ ২২, ২০২৬ ৫:৪৩
Link Copied!

অনলাইন ডেস্ক : ইরানের হামলার জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় বর্তমানে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ফল।’

আরও পড়ুনঃ  নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের

ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দিচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে চলমান যুদ্ধে ইরান ওই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান

তবে উপসাগরীয় দেশগুলো এসব অভিযোগ অস্বীকার করেছে। যুদ্ধ শুরুর আগেই তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।

শনিবার হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত উদ্যোগে ২১টি দেশের সঙ্গে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত।

এই জোটে ইউরোপের বেশিরভাগ দেশ রয়েছে। এছাড়া বাহরাইনও এতে অন্তর্ভুক্ত।

আরও পড়ুনঃ  ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক

জোটটি এক বিবৃতিতে উপসাগরে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলা, তেল ও গ্যাস স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোয় আঘাত এবং ইরানের বাহিনীর মাধ্যমে হরমুজ প্রণালীর কার্যত অবরোধের তীব্র নিন্দা জানায়।

বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে চলাচল করে। ইরানের এই অবরোধ এবং মধ্যপ্রাচ্যে তেল-গ্যাস স্থাপনায় হামলার কারণে জ্বালানির দাম বেড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।