অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাবের বিপরীতে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে নিজেদের জবাব পাঠিয়ে দিয়েছে ইরান। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে দুটি বিশাল জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে পাঠানো এই জবাবে ইরান সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর জোর দিয়েছে। তবে কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ কখন কিংবা কীভাবে পুরোপুরি খুলে দেওয়া হবে, সে বিষয়ে পরিষ্কার কোনও ইঙ্গিত দেয়নি তেহরান। ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আগে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তেহরানের এই জবাবের প্রেক্ষিতে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি। গত সপ্তাহে...
Developed by BDITHOST