অনলাইন ডেস্ক : ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ দফায় ইরান-সংশ্লিষ্ট আটটি ট্যাংকার ও ১০টি প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) মার্কিন অর্থ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান-সংশ্লিষ্ট আটটি ট্যাংকার ও ১০টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নতুন করে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের তেল বাণিজ্য এবং ‘শ্যাডো ফ্লিটের’ বিরুদ্ধে ওয়াশিংটন ধারাবাহিকভাবে একের পর এক পদক্ষেপ নিয়ে আসছে। এর অংশ হিসেবে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে মার্কিন অর্থ বিভাগ তেহরানের অস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়নে ব্যবহৃত অর্থের জোগান বন্ধ করতে চায়। এ পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। এ ছাড়া হরমুজ...
Developed by BDITHOST