অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে এবং তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। শুক্রবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র্যালিতে ট্রাম্প বলেন, “আমি জানি না আপনারা শুনেছেন কি না, তবে আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা কখনো পারমাণবিক অস্ত্র রাখবে না বলে সম্মত হয়েছে, আর এটাই ছিল আমাদের প্রধান শর্ত।” একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আজ আমরা ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। আমরা একটি চমৎকার চুক্তি করেছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। প্রায় সবকিছুই সম্পন্ন হয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম, সবই অর্জন করেছি।” এর...
Developed by BDITHOST