অনলাইন ডেস্ক : ইরানে টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় এ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ জুন) পরিচালিত এই হামলার পর গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সমঝোতা টিকে থাকবে কি না, তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্টের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযান চলাচলের ওপর ইরানের ধারাবাহিক হুমকি ও আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকম আরও দাবি করেছে, অভিযানে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পেতে ব্যবহৃত সক্ষমতাকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয়...
Developed by BDITHOST