অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা ঘিরে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির কাছে নতুন করে মার্কিন বিমান হামলার ঘটনা দুই দেশের সম্পর্কে আরও উত্তাপ ছড়িয়েছে। কাতারের দোহায় যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যখন আলোচনা চালাচ্ছে, ঠিক সেই সময়ের এই হামলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাটি হরমুজ প্রণালি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। সেন্টকমের মুখপাত্র নেভি ক্যাপ্টেন টিম হকিন্স আল জাজিরাকে জানান, হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনের...
Developed by BDITHOST