অনলাইন ডেস্ক : ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ২০২২ সালে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে ১০ বছর বয়সী এক বালকসহ সাতজনকে হত্যার অপরাধে, বুধবার দেশটির এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তেহরান থেকে এএফপি জানায়, আব্বাস কুরকুরিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইজেহ শহরে এক বিক্ষোভের সময় গুলি চালানোর জন্য। এই বিক্ষোভ শুরু হয়েছিল পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পরে। মাহসা আমিনি ছিলেন একজন ইরানি কুর্দি, যাকে ইরানের নারীদের পোশাকের কঠোর নিয়ম ভাঙার অভিযোগে আটক করা হয়েছিল। বিচার বিভাগীয় অনলাইন সংবাদমাধ্যম ‘মিজান’ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানের রাজধানী আহভাজের আদালতের দেওয়া রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে এবং ফাঁসির মাধ্যমে সাজা কার্যকর করা হয়েছে। আদালত কুরকুরিকে ‘পৃথিবীতে দুর্নীতি’ ও ‘মোহারেবাহ’ (অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা) নামের প্রধান অপরাধে দোষী সাব্যস্ত করেছে। তারা তাকে ‘হত্যা ও...
Developed by BDITHOST