অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর মঙ্গলবার ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। একই সঙ্গে দেশটি পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে লেবাননে ইসরাইলি বিমান হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এতে সেখানে চলমান নাজুক যুদ্ধবিরতিও আরও হুমকির মুখে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পেতে থাকা নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন করে হামলার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম তিন শতাংশের বেশি বেড়ে যায়। এ পরিস্থিতিতে চীন উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে হরমুজ প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন...
Developed by BDITHOST