অনলাইন ডেস্ক : ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে। আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে যে তারা ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা করেছে। খবর আল জাজিরার। ইরান-সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করার প্রতিশ্রুতি তারা নিয়েছে। এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সেনারা পূর্ব দিক থেকে একটি ড্রোন আসতে দেখতে পায়। কিন্তু সফলভাবে ওই ড্রোনকে আটকানো সম্ভব হয়েছে এবং এটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। এর আগে ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের বন্দর নগরী ইলাতে ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ ড্রোন হামলা করা হয়। ইলা শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। এছাড়া, গত জুনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছিল। জুনের শুরুতে এসব...
Developed by BDITHOST