অনলাইন ডেস্ক : আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান। এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে ইসলামাবাদ সফর করছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানে পৌঁছানোর পর তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। শনিবার (২৫ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানা যায়, শুক্রবার ইসলামাবাদে পৌঁছালে আব্বাস আরাগচিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান দূরত্ব ঘুচিয়ে দ্বিতীয় দফার শান্তি আলোচনা সফল করতে পাকিস্তান যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আরাগচির এই সফর তারই ধারাবাহিকতা। এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে অবতরণ করে। পাকিস্তানের পররাষ্ট্র...
Developed by BDITHOST