আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছে লোকজন। এক হিসাব মতে এবারের ঈদে প্রায় পৌনে দুই কোটি মানুষ রাজধানী ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে। দেশের অন্যান্য শহর থেকেও প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি লোক যাতায়াত করবে বলে জানা যায়। মোট যাত্রীর ৭৫ শতাংশ সড়কপথে, ১৭ শতাংশ নৌপথে এবং ৮ শতাংশ রেলপথে যাতায়াত করবে। ঈদযাত্রায় রেলপথ তুলনামূলক ব্যয়সাশ্রয়ী ও নিরাপদ। রেলযাত্রায় মানুষের আগ্রহ অনেক বেশি। ঈদযাত্রায় যাত্রীদের চাহিদা বিবেচনা করে সর্বোচ্চসংখ্যক যাত্রী পরিবহনের জন্য রেল কর্তৃপক্ষও যথারীতি সচেষ্ট। এজন্য ২৪ মার্চ হতে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত পাঁচ জোড়া ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এসময় নিয়মিত চলাচলকারী আন্ত:নগর সকল ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য ২৮টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ...
Developed by BDITHOST