স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস। তবে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফেরেনি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল হাতে গোনা। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। ইতোমধ্যে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরেছেন চাকরিজীবী ও কর্মজীবী মানুষ। রোববারও অনেককে রাজধানীতে ফিরতে দেখা গেছে। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে। ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য কিছুটা কম। অনেকেই এদিন সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে সময় কাটাবেন। গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার আগে থেকেই ছয় দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে...
Developed by BDITHOST