স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্পর্কে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক কোরবানির বর্জ্য দ্রুত সময়ে অপসারণে সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে যথাযথভাবে কোরবানির বর্জ্য অপসারণের প্রত্যয় ব্যক্ত করেন ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজারা। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। সেই দায়িত্ব...
Developed by BDITHOST