সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। গতবারের ন্যায় এবারো ঈদের দিন দিবাগত রাত ১টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করলো রাজশাহী সিটি কর্পোরেশন। প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার পেলেন রাজশাহী মহানগরবাসী। কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতা প্রদান করায় নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাসিক মেয়র। এ ব্যাপারে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, এবার রাজশাহী মহানগরীতে প্রায় ৩ হাজার মেট্রিক টন কোরবানির বর্জ্য তৈরি হয়েছে। মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন স্যারের দিক-নির্দেশনা ও ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করতে সম্ভব হয়েছি। ঈদের সকাল ১১টা থেকে ওয়ার্ড পর্যায়ে পশু জবেহের স্থান থেকে...
Developed by BDITHOST