স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহীর র্যাব-৫। রাজশাহী মহানগরসহ দায়িত্বপূর্ণ পাঁচ জেলা- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে রাজশাহীর সিটিহাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, পিএসসি। তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন, সে লক্ষ্যে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন এবং রোবাস্ট...
Developed by BDITHOST