অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবধার্থে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১১২টি রেল কোচ। এবারের ঈদ যাত্রায় এসব কোচ বিভিন্ন আন্তঃনগর ট্রেনবহরে যুক্ত করা হবে। সোমবার (২ মার্চ) দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার ২৬টি শপের শ্রমিকদের যেন দম ফেলার ফুরসত নেই। নির্ধারিত আট ঘণ্টা কাজের পরে অতিরিক্ত সময় দিচ্ছেন তারা। এমনকি শুক্রবারেও ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এরইমধ্যে প্রস্তুত হওয়া ৭৪টি রেলকোচ চলে গেছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে। বর্তমানে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানার বেশিরভাগ শপ অচল হয়ে পড়ে আছে। এ ছাড়া, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পদ সংখ্যা ২ হাজার ৮৫৯টি। এরমধ্যে মাত্র ৭১০ জন কর্মরত। জনবল সংকটের কারণে কারখানায় ক্যারেজ মেরামতের প্রতিদিনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। তবে নির্দিষ্ট সময়ের...
Developed by BDITHOST