স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফায়েজুল কবির। সোমবার (২৫) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নগরীর সিটি হাট পরিদর্শন করেন। এ সময় তিনি রেলস্টেশন, বাসস্টেশন, ভদ্রা মোড় ও সাহেববাজার জিরোপয়েন্টসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গরুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় ঈদকে কেন্দ্র করে মহানগরীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেন তিনি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আসন্ন পবিত্র...
Developed by BDITHOST