স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় ৪ হাজার ৬২৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঈদ উপলক্ষে সরকারের এই সহায়তা পেয়ে স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মুখে। পৌরসভার নয়টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। উদ্বোধনী দিনে ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। সকাল থেকেই মাঠে উপকারভোগীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। অনেকেই পরিবার-পরিজনের জন্য এই সহায়তা নিতে সকাল থেকেই লাইনে দাঁড়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইবনুল আবেদীন। তিনি বলেন,“ঈদুল আযহা...
Developed by BDITHOST