সংবাদ বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। সচেতন নাগরিক হিসেবে ঈদের উৎসবকে আনন্দময় ও সকলের জন্য নিরাপদ করার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে। এ লক্ষ্যে নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। * কোরবানীর পশুবাহী গাড়ীগুলো নির্দিষ্ট স্থান হতে পশু উঠানো- নামানো নিশ্চিত করুন। * পশুর হাটে অজ্ঞানপার্টি, মলমপার্টি হতে সাবধান থাকতে হবে। জালনোট সম্পর্কে সচেতন থাকতে হবে এবং লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। পশু বিক্রয় করা অর্থ ব্যাংকে জমা রাখা ও নগদ অর্থ স্থানান্তরে মানি এস্কর্ট সেবা (হটলাইন: ০১৩২০-০৬৩৯৯৯) গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে। * কোরবানির পশু পরিবহন,...
Developed by BDITHOST